ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাজধানীতে বাস ভাড়া নৈরাজ্য বন্ধে রাস্তায় ৭ ম্যাজিস্ট্রেট

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  11:40 AM

news image

গণপরিবহনে অতিরিক্ত বাস ভাড়া আদায়, অবৈধ ওয়েবিলের মাধ্যমে যাত্রীদের পকেট কাটা বন্ধে এবং নতুন ভাড়া যথাযথভাবে কার্যকর করতে রাজধানীর সড়কে নেমেছেন ম্যাজিস্ট্রেটরা। রোববার (৭ আগস্ট) সকাল থেকে ৭ জন ম্যাজিস্ট্রেট বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিন শনিবার গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ভবনে সংবাদ সম্মেলনে সড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী এ ঘোষণা যখন দেন। তখন ন্যায্য ভাড়া কার্যকরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়া বাড়ানোর পরই মনিটরিং শুরু হয়। গতবারও ভাড়া বাড়ানোর পর বিআরটিএর ম্যাজিস্ট্রেটরা রাস্তায় ছিলেন।

অতিরিক্ত ভাড়া আদায় রোধে ৭ জন ম্যাজিস্ট্রেট সব সময় রাস্তায় থাকেন বলে দাবি করেন তিনি। তারা সপ্তাহের ৬ দিন সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজ করেন।

ওয়েবিলের বিষয়ে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটরা এ ধরনের অনিয়ম দেখতে পেলে তাদের আইনের আওতায় আনেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির