ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাজধানীতে কুয়াশার দাপট, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  10:16 AM

news image

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। কুয়াশার কারণে পথ চলতে যানবাহনকে জ্বালাতে হচ্ছে হেডলাইট। সেই সঙ্গে বেশ ভালোই অনুভূত হচ্ছে শীত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা নাগাদ রাজধানীর মিরপুর, খিলক্ষেত এলাকায় কুয়াশার দাপট দেখা যায়। 

এদিকে শীত অনুভূত হওয়ায় তা থেকে নিবারণ পেতে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করতে দেখা যায় লোকজনকে। সকাল ৮টা পার হয়ে গেলেও দেখা মেলেনি সূর্যের।

গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকায় ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বুধবারও (২৮ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়। 
সে সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দুই তিনদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির