ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাজধানীতে আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  11:55 AM

news image

রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় রাস্তার বিভাজনে (আইল্যান্ডে) ধাক্কায় খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে থাকা ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি যখন চন্দ্রিমা উদ্যানের এলাকায় আসে তখন এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আবার ফুটপাতে ধাক্কা খেয়ে সামনের গ্লাস ভেঙে উল্টে যায়। এসময় বাসটির ভিতরে ১৫-২০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় বাসের কমপক্ষে ১০-১৫ জন যাত্রী আহত হন।

এ বিষয়ে ডিএমপির শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল বলেন, বাসটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টানোর পরপরই চালক ও হেলপার পালিয়ে যান। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে প্রকৃতপক্ষে কয়জন যাত্রী আহত হয়েছেন সেই সংখ্যা জানার চেষ্টা করছি। বাসচালক কেন নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাসটি কেন উল্টে গেছে তা আমরা তদন্ত করে দেখছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির