ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় কমলো সোনার দাম জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০ যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

যেমন হতে পারে ভারত-পাকিস্তানের একাদশ

#

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৩,  1:12 PM

news image

ওয়ানডে বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান মহারণ। এ যেন লড়াইয়ের ভেতর আরেক লড়াই, অন্যরকম এক দ্বৈরথ, যে দ্বৈরথ ঘিরে গোটা ক্রিকেট বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ব্যাট-বলের লড়াই ঘিরে এমনিতে আগ্রহের কমতি থাকে না, সেটি আরও বাড়িয়ে দিয়েছে বিশ্বকাপের বড় মঞ্চ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বেলা আড়াইটায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ক্রিকেটযুদ্ধ।

ওয়ানডেতে এক নম্বরে ভারত আর দুই নম্বরে পাকিস্তান। আসরে টানা দুই ম্যাচ জিতেছে দুই দলই। পরিসংখ্যান অবশ্য এগিয়ে ভারত। ৯২ থেকে সবশেষ ২০১৯। ওয়ানডে বিশ্ব আসরের সাত ম্যাচ খেলে এখনো প্রতিবেশীদের কাছে হারেনি ভারত। তবে এবার সে অভিশাপ থেকে মুক্ত হতে চায় বাবর আজমরা।

পাকিস্তানের মুখোমুখি হবার আগে বেশ ফুরফুরে মেজাজে ভারত। এর মূল কারণ রোহিত শর্মা। মাত্র তিন দিন আগে আফগানদের বিপক্ষে ৮৪ বলে ১৩১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। ছন্দে ফেরা রোহিত একটি সুখবরও দিয়েছেন। ডেঙ্গু থেকে ওপেনার শুভমান গিল ৯৯ শতাংশ ফিট হয়ে গেছেন। গিল না থাকলে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে আসতে পারেন ইশান কিষাণ। এরপরে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল মোটামুটি নিশ্চিত। এছাড়া অলরাউন্ডার হিসেবে প্রাধান্য পাবেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। আর বোলিংয়ে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদবকে।

ধারণা করা হচ্ছে পাকিস্তান তাদের আগের ম্যাচের উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে। সেক্ষেত্রে কপাল পুড়বে ফখর জামানের। শ্রীলংকার বিপক্ষে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে চমকে দেন আব্দুল্লাহ শফিক। তাই তার জায়গা পাকাপোক্ত বলা চলে। এছাড়া আরেক ওপেনার ইমাম উল হক আরেকটি সুযোগ পেতে পারেন আজ। দলের অন্যকোনো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নেই।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল/ইষান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির