ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  1:32 PM

news image

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। অন্যদিকে পাল্টা গুলিবর্ষণে হামলাকারীও মারা গেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধসংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন।
হামলার ঘটনার পর বুধবার স্থানীয় এক হাসপাতালে দুই আহত কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। সেখানে পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, “হামলাকারী মারা গেছে”। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
তিনি বলেন, “পেনসিলভানিয়া স্টেট পুলিশের সব ধরনের সরঞ্জাম এ ঘটনায় কাজে লাগানো হচ্ছে”। এখনও ঘটনাস্থলকে “অত্যন্ত সক্রিয় এলাকা” হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্যারিস জানান, ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে একটি “বড় টিম” গঠন করা হবে। এ নিয়ে তিনি ইতোমধ্যেই এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।
কমিশনারের সঙ্গে ছিলেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। তিনি ঘটনাস্থল নর্থ কডোরাস টাউনশিপে পৌঁছে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ফিলাডেলফিয়ার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে এ টাউনশিপটি অবস্থিত।
গভর্নর শাপিরো বলেন, “এটা ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য একেবারেই শোকাবহ ও বিধ্বংসী দিন।”
এই ঘটনায় একসঙ্গে পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হলেন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতির সময় গুলিবিনিময়ে পুলিশের গুলিতে এক কর্মকর্তা নিহত হয়েছিলেন। ওই ঘটনায়ও বন্দুকধারী মারা যায়।
এদিকে গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের সড়কগুলো বন্ধ থাকায় সতর্কতামূলকভাবে শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতর অবস্থান করতে নির্দেশ দেয়  স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট। পরে বিকেলে সেই আদেশ তুলে নেওয়া হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের পুলিশবিরোধী সহিংসতাকে “সমাজের অভিশাপ” হিসেবে আখ্যা দিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির