ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৪,  12:06 PM

news image

যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যে পৃথক দুটি বাড়ির ভেতর থেকে ওই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন পুলিশ বলছে, ইলিনয়েতে দুটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে সাতজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, তারা জোলিয়েট শহরে হামলার সাথে জড়িত থাকার জন্য ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে।

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন, যাদের (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সোমবার বিকেলে রাস্তার দুইপাশের দুটি বাড়িতে পাওয়া গেছে। পুলিশ বলেছে, সন্দেহভাজন রোমিও ন্যান্সকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত’।

তদন্তকারীরা বলেছেন, তিনি একটি লাল টয়োটা ক্যামরি চালাচ্ছেন বলে বিশ্বাস করা হচ্ছে। এছাড়া শিকাগো থেকে ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে হওয়া এই হামলার বিষয়ে কারও কোনও তথ্য জানা থাকলে তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা।

জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘তদন্ত চলছে এবং এরই অংশ হিসেবে আমরা আমাদের এলাকার আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করছি।’

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সোমবার স্থানীয় সময় ১২টার পর পুলিশকে জানানো হয়- বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে ওয়েস্ট একর রোডের ওই ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ অফিসাররা সাতটি মৃতদেহ খুঁজে পান।

নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বিবিসি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির