ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা : ৪ শিক্ষার্থী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  11:57 AM

news image

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। ক্যাম্পাসের কাছে বাসভবনে তাদের মৃতদেহ পাওয়া গেছে। তারা সবাই আইডাহো অঙ্গরাজ্যের আইডাহো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওই শহরের নাম মস্কো। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে। কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে। 

পুলিশ এটিকে হত্যা মামলার অংশ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, এক অচেতন ব্যক্তির ডাকে সাড়া দিয়ে দেওয়ার পর রোববার লাশগুলো পাওয়া গেছে।

খবরে বলা হয়েছে, ক্যাম্পাস থেকে প্রায় অর্ধেক ব্লকে অবস্থিত কিং রোডের বাড়িতে প্রবেশ করার পর এসব মৃতদেহ দেখতে পান পুলিশ কর্মকর্তারা। যে চার জনের মৃতদেহ মিলেছে তারা হলেন- ইথান চ্যাপিন (২০), ম্যাডিসন মোজেন (২১), সানা কের্নোডল (২০) এবং কাইলি গনকালভস (২১)।

পুলিশ সোমবার বলেছে যে, তাদের হেফাজতে কোনও সন্দেহভাজন নেই। তবে প্রাথমিক তদন্তের সময় সংগৃহীত তথ্যের ভিত্তিতে বলা হয়েছে যে, আপাতত সেখানকার বাসিন্দাদের কোনো ঝুঁকি নেই।

রোববার সন্ধ্যায় আইডাহোর ইউনিভার্সিটি একটি সতর্কবার্তা পাঠিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে দূরে থাকতে বলেছে। কারণ হিসেবে তারা জানিয়েছে যে, ঘটনার কারণ এবং সন্দেহভাজন এখনও অজানা। তবে এক ঘণ্টা পর সেই সতর্কবার্তা তুলে নেওয়া হয়।

ইউনিভার্সিটি অফ আইডাহোর প্রেসিডেন্ট স্কট গ্রিনও একটি ইমেইল লিখেছেন যে, তিনি বিশ্বাস করেন না যে এটির ফলে কোনো হুমকি দেখা দেবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির