ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৩,  11:07 AM

news image

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৪০) ও হাসান (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন রুবেল। তিনি বলেন, সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। আর দুজন সিএনজি চালকের সঙ্গে ভাড়া ঠিক করছিলেন। এ সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান পেছন থেকে সিএনজি সহ তাদের ধাক্কা দেয়। সিএনজি চালকসহ তিনজন আহত হয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সিএনজিচালক হাসান ও আকবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় পিকআপ চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির