ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

মেসি-সুয়ারেজ গোলবিহীন, জিতল না মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  10:21 AM

news image

লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের গোল মানেই ইন্টার মায়ামির জয়! মেজর লিগ সকারে (এমএলএস) এটি যেন অলিখিত নিয়ম। তবে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল পাননি দুই মহাতারকা। ফলে প্রতিপক্ষের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জেরার্দো মার্তিনোর শিষ্যরা।

যদিও বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হওয়ার এ ম্যাচের মূল একাদশে রাখা হয়নি মেসি ও সুয়ারেজকে। সদ্য ইনজুরি থেকে ফেরা আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামেন ম্যাচের ৬১ মিনিটে। আর চলতি মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো উরুগুয়ের তারকাকে মাঠে নামানোয় ম্যাচের ৮০ মিনিটে। এ সময়ে গোল পাননি কেউ। মূল একাদশে ছিলেন না জর্দি আলবাও।

উল্টো ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শটে অ্যালেক্সি মিরানচুককে গোলে হার এড়ায় আটলান্টা ইউনাইটেড। এমএলএসে মিরানচুকের এটি প্রথম গোল। এর আগে ইন্টার মায়ামির বিপক্ষে দুদফা পিছিয়ে পড়েও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। টানা পাঁচ ম্যাচে জয়ের পর ড্র করল মায়ামি।

যদিও ম্যাচে প্রথম গোল পায় মার্তিনোর শিষ্যরা। ম্যাচের ২৯ মিনিটে ডেভিড লুইজের গোলে এগিয়ে যায় মায়ামি। চলতি মৌসুমে এটি তার প্রথম গোল। ম্যাচের ৫৬ মিনিটে সাবা লবজানিদজের সমতায় ফেলে আটালান্টা। চলতি মৌসুমে এটি তার সপ্তম গোল। এ ছাড়া চার ম্যাচে গোল পেলেন সাবা।

তবে সেই সমতা স্থায়ী ছিল মাত্র ৩ মিনিট। ৫৯ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে আবারও লিড পায় মায়ামি। মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় মাঠে নামেন মেসি (৬১ মিনিটে)। আর ৮০ মিনিটে মাঠে আসেন সুয়ারেজ।

দুই তারকার উপস্থিতিতে দ্বিতীয় গোলটি হজম করে পয়েন্ট খোয়ায় মায়ামি। এরপরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মেসি-সুয়ারেজরা। ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট তাদের। আর সমান ম্যাচে ৩২ পয়েন্টে টেবিলের ১১ নম্বরে রয়েছে আটালান্টা। প্লে অফে খেলতে হলে পয়েন্ট টেবিলের নবমে উঠতে হবে দলটিকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির