ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়

#

স্পোর্টস ডেস্ক

১০ এপ্রিল, ২০২৫,  12:44 PM

news image

কিন্তু নিঃসঙ্গ নাবিক হয়ে প্রতিকূল আবহাওয়ায় কতক্ষণই বা টেকা যায়? বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পিএসজির আক্রমণের সামনে তিনটা গোল হজম করতেই হলো মার্তিনেজকে। শুরু থেকেই লুইস এনরিকের শিষ্যরা ব্যস্ত রেখেছিল ভিলাকে। শুরুর আধঘণ্টায় অন্তত ৮বার গোলে শট নিয়েছে পিএসজি। বিপরীতে ভিলা কোনো আক্রমণই করতে পারেনি। 

যদিও খেলার ধারার বিপরীতে প্রথম গোল পেয়েছিল ভিলাই। প্রতি আক্রমণ থেকে গোল হলেও সেটা ছিল পারফেক্ট টিম প্লের নমুনা। জন ম্যাকগিন বল কেড়ে নেন পিএসজির কাছ থেকে। এরপর মার্কাস রাশফোর্ড হয়ে বল পেয়ে যান বেলজিয়ান তারকা টিলেমেন্স। সেখান থেকে পাওয়া ক্রসে বল জালে জড়ান রজার্স। ভিলার লিড ১-০ গোলে। 

গোল করেই যেন পিএসজিকে তাঁতিয়ে দিয়েছিল সফরকারীরা। সমতায় ফিরতে পিএসজির লাগলো মোটে ৪ মিনিট। গোলদাতা দেসিরে দুয়ে। বক্সের বাইরে থেকে মার্তিনেজের মাথার ওপর দিয়ে তার নেয়া শট পার্ক দে প্রিন্সেসে উন্মাদনা ফিরিয়ে আনে। বিরতির আগে আরও সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি লুইস এনরিকের দল। 

দ্বিতীয়ার্ধের একেবারেই শুরুতে এগিয়ে যায় পিএসজি। মার্কিংয়ে থাকা ডিফেন্ডারদের বোকা বানিয়ে কাছের পোস্টে নেয়া দারুণ এক শটে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাৎসখেলিয়া। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও গোল পেয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের থ্রু পাস ধরে নুনো মেন্দেজ লক্ষ্যভেদ করেন দারুণ দক্ষতায়। 

আগামী বুধবার ফিরতি লেগে ভিলার মাঠে মুখোমুখি হবে দুই দল। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির