ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

মাঝরাতে উপাচার্যের বাসভবনের সামনে শাবি ছাত্রীদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২২,  11:18 AM

news image

বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।   

ছাত্রীরা শীত উপেক্ষা করে হল ছেড়ে বেরিয়ে এসে জড়ো হয়েছেন। বিভিন্ন দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। রাত আটটা থেকে হলের ছাত্রীরা এক হয়ে প্রভোস্টকে কল দিয়ে তাদের দাবি সম্পর্কে জানান। তবে কোনো সমাধান আসেনি।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে নানা সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান চেয়ে তারা বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদকে কল করেন। 

প্রভোস্টকে ফোন দিলে তিনি বলেন, ‘বের হয়ে গেলে যাও, কোথায় যাবে? আমার ঠেকা পড়েনি।’ শিক্ষার্থীরা বিষয়টি জরুরি উল্লেখ করলে তিনি বলেন, ‘কীসের জরুরি? কেউ তো আর মারা যায়নি।’ 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হল প্রভোস্টরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেন। তারা প্রায় সময়ই বলেন,‘আমরা শিক্ষার্থীদের দয়া করে থাকতে দিয়েছি, এটাই বেশি’।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে হল প্রভোস্ট জাফরিন আহমেদ বলেন, ‘এত রাতে হল প্রভোস্টরা আসতে পারছেন না। আমরা তাদের (শিক্ষার্থীদের) বলেছি তারা যেন হলে ফিরে যায়। আমরা সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে বসব।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির