ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

মাইকিং করা থেকে বিএনপিকে বিরত থাকতে বলল ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  12:03 PM

news image

জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মাইকিং করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ডিএমপির পক্ষ থেকে থেকে একথা বলা হয়।সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচির প্রচারণার জন্য ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু।

জবাবে শনিবার সাইদুর রহমান মিন্টুকে দেওয়া ডিএমপির এক চিঠিতে বলা হয়, 'ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।'

চিঠিতে আরও বলা হয়, 'উক্ত বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।'

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির