ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

মতিঝিলে বাস সিএনজি সংঘর্ষে আহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২২,  3:52 PM

news image

রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় সিএনজি ও বিআরটিসি বাসের সংঘর্ষে সিএনজি চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিলকুশা বকচত্বর এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা।

আহতরা হলেন, রাশেদা বেগম (৫০), মেয়ে লিমা আক্তার (২২), লিমার ছেলে জিসান (৫), লিমার খালাতো বোন খাদিজা আক্তার (২২),ও সিএনজি চালক রাজিব (৩৭)

আহত লিমা জানান, তাদের বাড়ি  কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া  থানার শৈলজানি গ্রামে। বাবার নাম শমশের আলী। বর্তমানে কেরানীগঞ্জের আবব্দুল্লাহপুর এলাকায় থাকেন তারা। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পুরো পরিবার।

লিমা আরো জানান, তারা সকালে গ্রাম থেকে ট্রেনযোগে ঢাকার কমলাপুরে নামেন। সেখান থেকে সিএনজি করে কেরানীগঞ্জে যাচ্ছিলেন। মতিঝিল চত্বর এলাকায় এলে বাসের সঙ্গে তাদের সিএনজির সংঘর্ষে আহত হন সিএনজির সবাই।  

পথচারী কালাচান ভূঁইয়া জানান, মতিঝিল বকচত্বর দিয়ে যাত্রী বোঝাই সিএনজিটি মেইন রাস্তার দিকে যাওয়ার সময় বিআরটিসি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচ জন আহত হয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচ জনের মধ্যে সিএনজি চালকের আবস্থা আশঙ্কাজনক।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির