ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

মক্কায় আরো এক বাংলাদেশি হাজীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  11:41 AM

news image

হজের পর সৌদি আরবে আরো এক বাংলাদেশি হাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার নাম মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। গতকাল শনিবার (১৬ জুলাই) পবিত্র মক্কায় মারা যান তিনি। তার পাসপোর্ট নম্বর- ইই০০৬৪৮৮৮। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে হজ করতে গিয়ে এ নিয়ে ২১ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজী মারা গেলেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৬ জন। মক্কায় ১৬, মদিনায় ৩ এবং জেদ্দায় ১ জন মারা যান।

অন্যদিকে, হজ শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ৬ হাজার ৫০১ জন হাজী।

গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানিয়েছে, তিন দিনে মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২টি ফ্লাইট রয়েছে। আগামী ৪ আগস্ট হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির