ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ভুটানে রাষ্ট্রদূত শিবনাথ রায়

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২২,  1:11 PM

news image

ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়েছেন অতিরিক্ত সচিব শিবনাথ রায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মহাপরিচালককে বাংলাদেশ দূতাবাস, থিম্পুতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) মোহাম্মদ আল আলেমুল ইমামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকও ছিলেন শিবনাথ রায়। এর আগে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসাবেও ছিলেন। ১৯৬৩ সালে গোপালগঞ্জের সদর উপজেলায় জন্ম শিবনাথ রায়ের। গোপালগঞ্জ মডেল স্কুল থেকে এসএসসি ১৫তম এবং বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসিতে ১৭তম স্থান পেয়ে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত ও তিন সন্তানের জনক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির