ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

ভালো শুরুতে শতরান পার বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩,  12:09 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ২ উইকেটে হারিয়ে ফেললেও ইনিংসের ২৭ তম ওভারেই দলীয় শতরান পেরিয়েছে বাংলাদেশ। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে দুই দলের একাদশে স্পিনারের ছড়াছড়ি দেখেই আঁচ করা যাচ্ছিল, সিলেটের উইকেটে  স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে। বাংলাদেশ এক পেসারের বিপরীতে তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি, কাইল জেমিসনের সঙ্গে স্পিনে আছেন লেগ স্পিনার ইশ সোধি ও বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন অফ স্পিনার গ্লেন ফিলিপস। এখন পর্যন্ত বাংলাদেশের পতন হওয়া দুটি উইকেটই তুলে নিয়েছেন কিউই দুই স্পিনার। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন ওপেনার জাকির। শেষমেশ টাইগার ওপেনারকে মুক্তি দেন এজাজ প্যাটেল। 

ইনিংসের ১৩ তম ওভারে প্যাটেলের অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করা বলটি সরাসরি আঘাত করে অফ স্টাম্পে। সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।

এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে লড়তে থাকেন শান্ত। দুজনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে রানটাও বাড়ছিল বাংলাদেশের। ইতিবাচক ব্যাটিংয়ে জুটির রান ছাড়ায়। তবে লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগেই বাজে শট খেলতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। 

গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে চেয়েছিলেন শান্ত। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। মিড-অনে ক্যাচ তালুবন্দী করেন কেন উইলিয়ামসন। ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। 

এরপর প্রথম সেশনের বাকি পথ পাড়ি দেন মুমিনুল হক এবং জয়। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১০৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির