ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ভারি বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  12:36 PM

news image

গত ২৪ ঘণ্টায় দেশে তাপমাত্রা কমেছে। রোববার (২৪ জুলাই) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। রোববার (২৪ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল (শনিবার) সকালে বদলগাছী ও টেকনাফে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সেটি আজ কক্সবাজারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এছাড়া নেত্রকোনায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৭১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুএক জায়গা ছাড়া প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে।

এই আবহাওয়াবিদ জানান, আজকের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলায় মৃদু তাপপ্রবাহ চলমান আছে, যা প্রশমিত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির