ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ভারতে হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩,  1:19 PM

news image

ভারতের ঝাড়খণ্ডে হাসপাতালে আগুন লেগে দুই চিকিৎসকসহ পাঁচ জন মারা গেছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) মধ‌্য রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাংক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ‌্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ২টার দিকে ওই হাসপাতালে আগুন লেগে যায়। এতে দায়িত্বরত হাসপাতালের মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী ও সোহান খানারিসহ পাঁচ জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির