ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন, ২০২৩,  11:09 AM

news image

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন একই পরিবারের সদস্য। রোববার (২৫ জুন) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে ওড়িশার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সাথে অন্য একটি ব্যক্তি মালিকানাধীন বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ের পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম বলেছেন, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, আহতদের মধ্যে দু’জনকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। সূত্র জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য ও তাদের আত্মীয়-স্বজন রয়েছেন।

সংবাদমাধ্যমটি বলছে, বেরহামপুর পার্টিতে যোগ দিয়ে দিগাপাহান্ডির কাছে খান্দাদেউলিতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেডিকেল সেন্টারে স্থানান্তর করে বলে জানান এসপি।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার বলেছেন, গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার রুপি করে দেওয়া হবে।

এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির