ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ভারতে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল নেটফ্লিক্স

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২৩,  10:57 AM

news image

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ভারতে পাসওয়ার্ড শেয়ার বন্ধ করার ঘোষণা দিয়েছে। 

সংস্থাটি জানিয়েছে, এখন নেটফ্লিক্স অ্যাকাউন্ট শেয়ার করার সুবিধা শুধু একই পরিবারের সদস্যরা পাবেন।
 
করোনা মহামারির পর থেকে নেটফ্লিক্সের আয় কমে গেছে এবং তাই বিশ্বব্যাপী পাসওয়ার্ড শেয়ারিং নিয়ে কঠোর নিয়ম তৈরি করছে প্রতিষ্ঠানটি। সংস্থাটি তার আয় বাড়ানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার নেটফ্লিক্সের এক বিবৃতিতে জানানো হয়, একটি অ্যাকাউন্ট শুধু একটি পরিবারের সদস্যরাই ব্যবহার করতে পারবেন। তবে সেটি তারা যেকোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন।  

মে মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সেও পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছিল নেটফ্লিক্স।  

এর পরে সংস্থাটি তার অনেক ব্যবহারকারীর জন্য অতিরিক্ত মাসিক ফি প্রদানের শর্তে পরিবারের বাইরের কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করার সুবিধাও দিতে শুরু করে। তবে এই ফিচারটি এখনও ভারতে পাওয়া যাচ্ছে না।  

মহামারির পর থেকে নেটফ্লিক্স তার আয় বাড়ানোর জন্য লড়াই করছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে এবং মানুষও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছে।

বিশ্লেষকরা মনে করছেন, নেটফ্লিক্স তার কয়েকটি বড় বাজারে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তার আয় আর বাড়ার সম্ভাবনা কম।  

গত বছরের প্রথমার্ধে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট কমেছে প্রায় ১০ লাখ। যদিও সংস্থাটি পরে এই অ্যাকাউন্টগুলো থেকে লোকসান পুষিয়ে নিয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির