ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি কামনা চার্চ ফাদারের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২২,  11:13 AM

news image

এবারের বড়দিনে বৈশ্বিক শান্তিই মূল প্রার্থনা বলে জানিয়েছেন কাকরাইলের সেন্ট মেরি ক্যাথ্রিডাল চার্চের ফাদার মিল্টন ড্যানিস কোরাইয়া।

রোববার (২৫ ডিসেম্বর) বড়দিনের প্রার্থনা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ফাদার মিল্টন ড্যানিশ কোরাইয়া বলেন, আজকের দিনের বড় প্রার্থনা হলো বিশ্বজুড়ে যেন যিশুর শান্তির বাণী ছড়িয়ে যায়। সব মানুষ যেন সবাইকে ভালোবাসে। যিশুর বাণী সবাইকে আলোকিত করুক। এখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধাবস্থা চলছে, তার যেন নিরসন হয় সেটাই আমাদের বড় চাওয়া।

তিনি বলেন, যারা যিশুকে ভালোবাসেন, তাদের জন্য যিশুর বাণী যেন পাথেয় হয়। বড়দিনের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই যেন মিলেমিশে এক হয়ে থাকতে পারি। সবার মধ্যে যেন ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশে সবাই যেন শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করে। সংশ্লিষ্ট প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন। যার ফলে আমরা নির্বিঘ্নে বড়দিন উদযাপন করতে পেরেছি।

এদিকে বড়দিন উপলক্ষে খিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে র‍্যাব। রোববার সকালে র‍্যাব-৩ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন কাকরাইলের সেন্ট মেরি ক্যাথ্রিডাল চার্চের ফাদার প্যাট্রিক গোমেজের হাতে ফুল এবং কেক তুলে দিয়ে বড়দিনের এ শুভেচ্ছা জানান।

এ সময় তারা সৌহার্দ্যমূলক কুশল বিনিময় করেন।

প্যাট্রিক গোমেজ বলেন, সংশ্লিষ্ট প্রশাসন এবং র‍্যাবকে ধন্যবাদ। তাদের নিরাপত্তা এবং সম্প্রীতিমূলক আচরণের মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পেরেছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির