ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে ২ সুইডিস নাগরিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৩,  11:55 AM

news image

বেলজিয়ামের ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা সুইডিস নাগরিক। এছাড়া একজন আহত হয়েছেন। সোমবার রাতে ব্রাসেলসের মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর-রয়টার্স

গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে গেছে। নিজেকে ইসলামিস্ট স্টেটের সদস্য হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে হামলাকারী এর দায় স্বীকার করেছে। 

এ ঘটনায় বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি স্টেডিয়ামে বেলজিয়ামের সঙ্গে সুইডিশ জাতীয় দলের একটি ফুটবল ম্যাচ ছিল। নিহতরা  সুইডিশ ফুটবল দলের ভক্ত ছিল বলে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানকার একটি স্টেশনে এক যুবককে বন্দুক দিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির