ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বৃহস্পতিবার থেকে ৩ দিনের ছুটিতে দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  12:49 PM

news image

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি ছুটি। এর পরের দুই দিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর) শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 

গত ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

এদিকে টানা তিনদিনের ছুটির কারণে পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা। 
 কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। তারা জানিয়েছেন, এরই মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়া পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী জমকালো আয়োজন করেছে জেলা প্রশাসক। 

কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। গত সপ্তাহে হোটেল সাউথ বাংলার ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ সাকিব  বলেন, ২৮ ও ২৯ তারিখ দুদিনের জন্য ৯০ শতাংশ এবং ৩০ তারিখের ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির