ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বুস্টার ডেজের আওতায় ৪ কোটি ৪৩ লাখের বেশি মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২২,  12:19 PM

news image

দেশে এখন পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৩৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর করোনার টিকাদান বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৯ হাজার ২৮৮ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ১৪ লাখ ৩ হাজার ৬১৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৩৪৮ জন।

এছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৭৩ লাখ ৬০ হাজার ১৭৮ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ২৩ হাজার ৯৩৭ জনকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের মধ্যে ৮ লাখ ২৪ হাজার ৯৭৮ জনকে টিকা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির