ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী হামের মারাত্মক ছোবল: নিয়ন্ত্রণে সরকারের ইঁদুর-বিড়াল খেলা! রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

বিয়ের গহনা ও উপহার চুরির অভিযোগে নববধূ গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৬,  5:36 PM

news image

তুরস্কের পূর্বাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাসে বিয়ের গহনা ও উপহার হিসেবে পাওয়া অর্থ চুরির অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম তোলো নিউজ শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, মামুরা কালপুনোভা নামে ওই নারী উজবেকিস্তানের নাগরিক। তার বিয়ে হয় মুস্তফা আতেসোগলো নামে এক ব্যক্তির সঙ্গে।

তার পরিবার বিয়েতে ১ কোটি লিরা খরচ করে। সবমিলিয়ে তিনদিন ও তিনরাত বিয়ের বিভিন্ন আয়োজন করা হয়। এ সময় নববধূ ৪০ থেকে ৫০ লাখ লিরার সমমূল্যের গহনা উপহার পান। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরদিনই স্বামীর বাড়ি থেকে উধাও হয়ে যান তিনি।

এরপর তার স্বামীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে এ নববধূ গহনা চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, উপহার হিসেবে যেসব গহনা দেওয়া হয়েছে তার সবগুলো তিনি সাথে নেননি। তিনি দাবি করেছেন, বিয়ের পরপরই তার স্বামী তাকে হুমকি দেন ও অপমান করেন। এরপর রাগ করে মায়ের বাড়িতে চলে যান। আর যাওয়ার সময় ২০টি সোনার কয়েন এবং নগদ ২ লাখ ২৬ হাজার লিরা নিয়ে যান। আর বাকি সোনার গহনা শশুরের কাছে আছে বলে দাবি করেছেন তিনি।

এ নববধূকে যে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে পুলিশ তল্লাশি অভিযান চালায়। তবে তারা ওই বাড়িতে আর কোনো গহনা পায়নি।

পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা খুঁজে বের করতে তদন্ত চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির