কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর, ২০২৬, 1:52 PM
নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর, ২০২৬, 1:52 PM
কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. শাহিন আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগে তিনি মারা যান। তার হাজতি নং ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। কী মামলায় তিনি কারাবন্দি ছিলেন তা জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।