ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

বিহারে ভোট গণনা শুরু, পরিবর্তনের প্রত্যাশা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৫,  11:33 AM

news image

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে আজ শুক্রবার (১৪ নভেম্বর)। এরই মধ্যে শুরু হয়েছে ভোট গণনা। এখন প্রশ্ন উঠছে নীতীশ কুমার কি পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন, নাকি দেখা যাবে সরকার পরিবর্তন।

২৪৩ সদস্যের বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৬ ও ১১ নভেম্বর। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৬৭.১৩ শতাংশ।

গণনা শুরু হয়েছে শুক্রবার সকাল ৮টা। আর সকাল ৯টার পর থেকেই ফলাফলের প্রবণতা পাওয়া যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এদিকে অধিকাংশ এক্সিট পোল ভবিষ্যদ্বাণী করেছে—এনডিএ জোট বড় ব্যবধানে জয়ী হতে পারে। তবে মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব এসব পূর্বাভাস প্রত্যাখ্যান করে দাবি করেছেন।

বিহারে ২০১০ সালে, নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জয়ী হয়। ভোটের হার ছিল ৫২.৭৩ শতাংশ, আর জেডিইউ পায় ১১৫টি আসন।

২০১৫ সালে কুমার বিজেপি ছাড়েন এবং লালু যাদবের আরজেডি’র সঙ্গে হাত মেলান। ভোটের হার বেড়ে যায় ৪.১৮ শতাংশ এবং জোটটি জয়ী হয়।

২০২০ সালে তিনি আবার বিজেপির সঙ্গে জোটে ফিরে যান এবং সরকার গঠন করেন, যদিও জেডিইউ ২৮টি আসন হারায় এবং জুনিয়র পার্টনার হয়ে পড়ে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির