ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

বিশ্বে করোনায় আরও ১ হাজার ৭৬৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  11:34 AM

news image

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৭৬৩ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই শ’। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৯ হাজার ৭০১ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৪৯ হাজার।
 
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৭৭ লাখ ৯১ হাজার ২১১ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৯৪ হাজার ৮৯৯ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯৮ জনের এবং শনাক্ত হয়েছে ৬৯ হাজার ২৬৩ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৫৮ হাজার ৬৬৮ জন এবং মৃত ১১৫ জন। ইতালিতে আক্রান্ত ২১ হাজার ৮১৪ জন এবং মৃত্যু ৯০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৪ হাজার ৬২৩ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। জাপানে মৃত ৩১১ জন এবং আক্রান্ত ১ লাখ ৩৯ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬৯ জন এবং আক্রান্ত ১৩ হাজার ২৩২ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৩২১ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৪০ জন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির