ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বিশ্বে করোনায় আক্রান্ত ও প্রাণহানি কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই, ২০২২,  11:01 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৪৮০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮০ জনের। শুক্রবার (১ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ২৫ লাখ ৭ হাজার ৫২৫ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫৭ হাজার ৭৫১ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১১৮ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪২ জন।

যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯০৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের। একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৪০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৮ জন এবং শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৯৭৬ জনের। ইতালিতে আক্রান্ত ৮৩ হাজার ২৭৪ জন এবং মৃত ৫৯ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ১০৬ জন এবং মৃত্যু ৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৩৩ হাজার ৩৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। ব্রাজিলে মৃত ২৭২ জন এবং আক্রান্ত ৭৫ হাজার ১০৬ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬০ জন এবং আক্রান্ত ৩৬ হাজার ৮০৫ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৩৪৬ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। একই সময়ে কানাডায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪৭৮ জন এবং ১০৬ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির