ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বিশ্বরঙের আয়োজনে বাসন্তী সুন্দরী প্রতিযোগিতা

#

ডেস্ক রিপোর্ট

২০ জানুয়ারি, ২০২২,  11:47 AM

news image

বিশ্বরঙ সুদীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম। এই ফ্যাশন হাউজ ২৬ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে এ দেশের মিডিয়া অঙ্গনকে।

ঋতুরাজ বসন্ত উদযাপন উপলক্ষে বিশ্বরঙ আয়োজন করেছে বাসন্তী সুন্দরী-২০২২ প্রতিযোগিতা। আপনি কি বিশ্বরঙ বাসন্তী সুন্দরী হতে চান? তাহলে নিম্নে উল্লেখিত নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি ২০২২ এর মধ্যে ফরম জমা দিন আপনার নিকটবর্তী বিশ্বরঙ এর যেকোনো শোরুমে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:

* দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের মেয়েই অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়।

* সদ্য তোলা 4R সাইজের ৪ কপি (ক্লোজ, মিড লং, ফুল লেন্থ) ছবিসহ আপনার নিকটবর্তী বিশ্বরঙ শোরুম থেকে ফরম পূরণ করে জমা দিতে হবে।

* শোরুম থেকে চেক ইন এর মাধ্যমে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

* প্রতিযোগিতায় বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্বগণ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির