ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২২,  12:17 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬ হাজার ৬২ জনে। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৩০৩ জনে। বৃহস্পতিবার (২৬ মে) আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, দৈনিক প্রাণহানি ও সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৭ জন। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ এক হাজার ২২১ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জনে।

দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। এ নিয়ে ল্যাটিন আমেরিকার দেশটিতে মৃত্যু বেড়ে হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১১২ জনের। এ সময়ে ব্রাজিলে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৮৭ জন। মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬০২ জনে।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৮০ জন। এছাড়া মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৬০৯ জনের।

ভারতে একদিনে ২ হাজার ৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জনে।

জার্মানিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৭ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৬ জনে। এক দিনে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৬ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬২ লাখ ৫ হাজার ২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির