ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি দেখা দেবে : জাতিসংঘ মহাসচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২২,  12:44 PM

news image

ইউক্রেনে রাশিয়ার হামলার পর খাদ্য সংকট শুরু হয়েছে দেশে দেশে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আসন্ন মাসগুলোতে বিশ্বজুড়ে খাবারে ঘাটতি দেখা যাবে বলে সতর্ক করেছেন। তবে সংকট মোকাবিলায় তিনি আশা প্রকাশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুতেরেস বলেন, ইউক্রেন থেকে শস্য সরবরাহের ব্যাপারে তিনি রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তাছাড়া রাশিয়ার সার রপ্তানি পুনরুজ্জীবিত করতেও আলোচনা চলছে বলে জানান জাতিসংঘ প্রধান।

তিনি বলেন, আমি আশাবাদী তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সম্মেলনে তিনি নিরাপত্তা ও অর্থনৈতিকখাতের উন্নয়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

এদিকে, ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত তিন হাজার ৭৫২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক লাখ মানুষ।

জাতিসংঘ হাইকমিশনের হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর) তাদের সর্বশেষ আপডেটে নিশ্চিত করেছে, ইউক্রেন যুদ্ধে ৭ হাজার ৮১৪ বেসামরিক হতাহত হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৭৫২ জন নিহত হয়েছে ও আহত হয়েছে আরো ৪ হাজার ৬২ জন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির