ঢাকা ১৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

বিশ্বকাপ দল প্রস্তুত, ঘোষণা আগামীকাল

#

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  12:25 PM

news image

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই মেগা ইভেন্টের জন্য দল চূড়ান্তের সবশেষ তারিখ চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দশ দলের ৮ দল ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। বাকি রয়েছে কেবল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

তবে জানা গেল আগামীকাল ২৬ সেপ্টেম্বর ঘোষণা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু  আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন আগামীকাল দল দেওয়া হবে, তবে কখন সেটা নিশ্চিত নয়।

যদিও ইতোমধ্যে দল গোছানোর কাজ প্রস্তুত। মূলত মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারের জন্য অপেক্ষা ছিল বিসিবির। তবে সৌম্য ব্যাট হাতে নিউজিল্যান্ড সিরিজে রান করতে না পারায় দলে জায়গা নিশ্চিত হচ্ছে রিয়াদের। দ্বিতীয় ওয়ানডেতে এই ব্যাটার করেছেন ৪৯ রান। বিশ্বকাপের ১৫ জনের দলে রিয়াদের ফিরে আসা তাই অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের ফেরাও নিশ্চিত। তার সঙ্গী হিসেবে ফিরে আসছেন লিটন দাস। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদেরও বিশ্বকাপ নিশ্চিত। দলের থাকবেন পাঁচ পেসার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম। স্পিন অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে শেখ মেহেদিকে।

বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ দল 

তামিম ইকবাল,  লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির