ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বিশ্বকাপের এই রেকর্ডও মেসির দখলে

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  10:56 AM

news image

ফুটবলে এখন রেকর্ডের পাতাজুড়ে শুধু মেসির নাম। পাতায় পাতায় ভরে থাকা রেকর্ডও যেন নিজে আরো সমৃদ্ধ হতে চাইছে। তাই তো বিশ্ব সংবাদমাধ্যম খুঁজে খুঁজে সে তথ্য নিয়ে আসছে। সেখানে উঠে আসছে শুধু মেসির নাম, মেসির বন্দনা। 

ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মেসি আরো একটি রেকর্ড করেছেন, যা বিশ্বকাপে ইতিহাসে আর কারো নেই। অর্থাৎ রেকর্ডের এই পাতাটা খোলা হয়েছে মেসির নাম দিয়ে। তা হলো বিশ্বকাপের কোনো আসরে সর্বোচ্চ ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার রেকর্ড।

কাতার বিশ্বকাপে পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

এদিকে ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ‘আমি এখনই জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। আমি আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে খেলে যেতে চাই।’ 

অর্থাৎ আগামী দিনে ভক্তদের আরো ম্যাজিক দেখাবেন লিওনেল মেসি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির