ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী ট্রেনে প্রথমদিনের ঈদযাত্রায় নারী-শিশুই বেশি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম

বিচারকদের সততা-নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করতে হবে : রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২২,  11:44 AM

news image

দেশের মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিচারকদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন-২০২১ জমা দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি বিচারকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি হামিদ জুডিশিয়াল সার্ভিস কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রমের পাশাপাশি দাখিলকৃত প্রতিবেদনের সারমর্ম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধিদলে আরো ছিলেন- বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির