ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বিএনপি নেতা ইশরাক আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  12:28 PM

news image

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাকের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই আটক করা হতে পারে। তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় ইশরাককে পুলিশ আটক করেছে। এখনও তিনি মতিঝিল থানায় আছেন। কেন তাকে আটক করা হয়েছে এই বিষয়ে আমরা এখনও কিছু জানি না।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির