ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বাড়বে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২,  11:36 AM

news image

দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ৮ বিভাগের মধ্যে ৬ বিভাগের অনেক জায়গায় এবং দুই বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। রোববার (২২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এ তথ্য জানান।

এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরো জানান, আজও আমাদের ৪৩টি স্টেশনের মধ্যে ৩৬টি স্টেশনে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ৬ বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে। তবে বাকি দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকবে।

তিনি জানান, আগামী ৪ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জলবায়ুগত পরিস্থিতি বিবেচনায়ও ১ জুন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে জুনের বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসতে পারে।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির