ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  12:19 PM

news image

বিশ্বে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩৭০। এই মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।

এ ছাড়া তালিকায় ২৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ২২০ স্কোর নিয়ে তৃতীয় ভারতের আরেক শহর মুম্বাই। স্কোর ১৯৮ নিয়ে চতুর্থ চীনের রাজধানী বেইজিং এবং পঞ্চম স্থানে থাকা উত্তর মেসিডোনিয়ার স্কোপজের স্কোর ১৮৪।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির