ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  11:40 AM

news image

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ সোমবার (৩১ জানুয়ারি)। রাজধানীর কুড়িল থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে স্থায়ী প্যাভিলিয়নে এবার বসেছিল মেলার ২৬তম আসর। অন্যান্যবার শেষের দিকে ব্যবসায়ীরা সময়সীমা বাড়ানোর কথা বললেও এবার করোনা থাকায় সেই সুযোগ নেই। আর তাই সোমবারই বাণিজ্য মেলা শেষ হচ্ছে। 

বাণিজ্য মেলার পরিচালক ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ জানান, নতুন পরিসরে নতুন জায়গায় আয়োজিত বাণিজ্য মেলা নিয়ে আয়োজক ও ব্যবসায়ীরা খুশি। অন্যবার ব্যবসায়ীরা মেলার সময়সীমা বাড়ানোর কথা বললেও এবার করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তারা আবেদন করেননি। 

তিনি জানান, যথাসময়েই শেষ হচ্ছে বাণিজ্য মেলা। আমরাও চাচ্ছি মেলার সময় আর যাতে না বাড়ে। সফলভাবেই মেলা শেষ হচ্ছে।
 
করোনা পরিস্থিতির কারণে মেলায় দর্শনার্থীর সংখ্যা কম থাকায় টিকেট বিক্রিতেও লক্ষ্য পূরণ হয়নি। এমনটি জানিয়েছেন মেলার ইজারাদার মীর ব্রাদার্সের দায়িত্বরত কর্মকর্তা আবিদ হাসান হৃদয়। তিনি জানান, যে অর্থ খরচ করে ইজারা নেওয়া হয়েছে তা উঠে আসেনি।

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি থেকে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় দেশি-বিদেশি মোট ২২৫টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। এর মধ্যে বিদেশি ৬টি স্টল ও ৪টি মিনি প্যাভিলিয়ন ছিল। বাকিগুলো দেশি স্টল। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির