ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বাড্ডায় মা-মেয়ের লাশ উদ্ধার, আটক স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  11:23 AM

news image

রাজধানীর মেরুল বাড্ডা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, মাহমুদা আক্তার বৃষ্টি (৩৩) ও তার মেয়ে সানজা মারওয়া (১০)। তাদের শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহত মাহমুদার স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাদেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে আশঙ্কাজনক অবস্থায় মা-মেয়েকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ফরাজী হাসপাতাল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে এসআই সাদেক হোসেন বলেন, মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে আটক স্বামী সেলিম দাবি করলেও, বিষপানের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলিম দুজনকে শ্বা সরোধ করে হত্যা করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।মা-মেয়ের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির