ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বাংলাদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  1:27 PM

news image

বাংলাদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প শাখার সহকারী মো. ইমরান হোসেন বলেন, ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে সবশেষ গত ৯ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ৪ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসাম।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছিল, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তি।

তার আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির