ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে : রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩,  10:26 AM

news image

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, সরকার সবসময় আইনের শাসনে  বিশ্বাসী। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাাধীনতা নির্ভর করে আইনজীবী ও বিচারকদের সমন্বয় সাধনের উপর।

বুধবার বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে আইনজীবীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি বলেন, আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বহাল থাকে তা’হলে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হয়। এখনও গর্ব করে বলা যায় আমাদের বিচারকরা অনেকাংশে দুর্নীতিমুক্ত। বিচারকরা দুর্নীতিমুক্ত থাকলেই সমাজের সকল স্তরে দুর্ণীতিকে এড়িয়ে যাওয়া যায়। দুর্ণীতি যেখানে সমাজকে কলুষিত করে, সেখানে আইনের শাসনেই নিশ্চিত করা যায় দুর্র্র্ণীতিমুক্ত সমাজ ব্যবস্থা। 

তিনি বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ জনমানুষের কল্যাণের জন্য। সরকার সুশাসন নিশ্চিত করতে চায়। সরকারের সুশাসন নিশ্চিত করার পথে আইনজীবীরা তাদের উপর অর্পিত দায়িত্ব ও ভূমিকা সুচারুরুপে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি আদালত চত্বওে পৌঁছার পর তাকে স্বাগত জানান জেলা সিনিয়র দায়রা জজ বেগম শামীম আহম্মেদ। পরে জেলা দায়রা ও জজ আদালতে জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন। এ সময় জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকদের সাথে তিনি পরিচিত হন। পরে রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শণ করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির