ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

বন্যায় মৃত্যু বেড়ে ৮৪

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  11:29 AM

news image

দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বন্যার প্রভাবে ও বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এর মধ্যে পানিতে ডুবেই মৃত্যু হয়েছে ৫৮ জনের। গতকাল রোববার (২৬ জুন) দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বন্যায় গত ২৪ ঘণ্টায় (এক দিনে) নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ সময়ে নতুন করে পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। এখন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯০ জন।

প্রতিবেদনে জানানো হয়, দেশের ১০ জেলায় এখন পর্যন্ত ৮৪ জন মারা গেছেন। সিলেট বিভাগেই ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৬, সিলেটে ১৮, মৌলভীবাজারে ৪ ও হবিগঞ্জে ৪ জন মারা গেছেন।

ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে ময়মনসিংহে ৫, নেত্রকোণায় ৯, জামালপুরে ৯ ও শেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৩ ও লালমনিরহাটে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে দেখা যায়, গত ১৭ মে থেকে ২৬ জুন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৬ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ডায়রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছে ১৯৩ জন, এ রোগে কারো মৃত্যু হয়নি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৫ জন, তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনে ৭ জন আক্রান্ত হয়েছেন, দুজনের মৃত্যু হয়েছে। আর চর্ম রোগে ৩২৭, চোখের প্রদাহজনিত রোগে ১০২ ও নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ১১৮ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৯৬৩ জন এবং মারা গেছেন ৯ জন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির