ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জনপ্রিয় সেবা হ্যাংহাউট অ্যাপ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  12:42 PM

news image

গুগল তাদের জনপ্রিয় অ্যাপ হ্যাংহাউট বন্ধ করে দিচ্ছে। চলতি বছরের নভেম্বরে পুরোপুরিভাবে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। তবে চিন্তার কারণ নেই, গুগল তাদের গুগল-চ্যাট অপশনে নতুন কিছু ফিচার যোগ করছে। ফলে ব্যবহারকারীদের হ্যাংহাউটের অভাব পূরণ হবে।

এদিকে গুগল জানিয়েছেন, হ্যাংহাউট থেকে কোনো ব্যবহারকারী চাইলে নভেম্বরের আগেই সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবেন। কিন্তু তারপর যেহেতু অ্যাপটি পুরোপুরি বন্ধ করা হবে, সেকারণে কোনও ডেটা অ্যাকসেস করা সম্ভব হবে না।

এ বিষয়ে একটি ব্লগপোস্ট করে গুগল। তাতে বলা হয়েছ, ‘আমরা এতদিন পর্যন্ত গুগল চ্যাটে বিনিয়োগ করেছি। যাতে ব্যবহারকারীদের সুবিধা হয়। এবার আমরা হ্যাংহাউট ব্যবহারকারীদের গুগল চ্যাটে নিয়ে আসার পরিকল্পনা করছি।

গুগল প্রডাক্ট ম্যানেজার রবি কানেগান্তি বলেন, যারা নিজেদের ফোনে হ্যাংহাউট ব্যবহার করছেন তাদের কাছে একটি পপ-আপ স্ক্রিন শো করবে। সেখানে বলা হবে, যারা হ্যাংহাউট ব্যবহার করছেন তারা যেনো এবার থেকে গুগল চ্যাট ব্যবহার করেন। শুধু তাই নয় যারা পিসি-তে হ্যাংকহাউট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে গুগল চ্যাট ব্যবহার করতে হবে। এর জন্য ওয়েব বা চ্যাট অ্যাপ ডাউনলোড করতে হবে।

গুগল চ্যাট ব্যবহারকারীদের মধ্যে যাতে এনগেজমেন্ট বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে। গুগল জানিয়েছে, গুগল চ্যাট ব্যবহার করার ফলে চ্যাট আরও মজাদার হবে। নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করা সম্ভব হবে। এছাড়াও একাধিক ইমোজি পাঠানো যাবে তার সঙ্গে মেসেজ রিয়্যাকশন ফিচারও রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির