ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

বনানীতে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৫,  1:09 PM

news image

রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। 

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাক রহমান ও আসিফ মাহমুদ। বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির