ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড পার্শ্ববর্তী মার্কেটের ৫ হাজার দোকান পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  12:53 PM

news image

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুন পাশ্ববর্তী মার্কেটেও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মার্কেট ছাড়াও আশপাশের দুটি মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজারের ভয়াবহ আগুন পাশ্ববর্তী মার্কেটেও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মার্কেট ছাড়াও আশপাশের দুটি মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মহানগর মার্কেট, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট, বঙ্গবাজার মার্কেট ছাড়াও পাশ্ববর্তী অ্যানেক্স টাওয়ার ও ইসলামিয়া মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়ে যায়। বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান-মালিক সমিতির দপ্তর সম্পাদক বিএম হাবিব, দৈনিক সকালের সময় কে  বলেন, 'আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমরা সন্দেহ করছি এটি কোনো দুর্ঘটনা নয়। স্বার্থনেষী মহল দীর্ঘদিন ধরে এটি দখলের চেষ্টা করছে। আমরা সন্দেহ করছি যে তারা ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য আগুন লাগিয়েছে।'ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পরে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একের পর এক দোকানে আগুন লেগেছে, আশেপাশের মার্কেটের বাজারেও আগুন ছড়িয়ে পড়েছে।তিনি আরও বলেন, 'অধিকাংশ দোকানপাট পুড়ে গেছে। এছাড়া আগুন পাশের অ্যানেক্স টাওয়ার ও ইসলামিয়া মার্কেটেও ছড়িয়ে পড়েছে।'

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির