ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের তাণ্ডবে অন্তত ১৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২২,  1:54 PM

news image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী হারিকেন ইয়ানের তাণ্ডবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন ২৬ লাখের বেশি মানুষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।

এদিকে ফ্লোরিডার ইতিহাসে ইরান সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করেন তিনি।

ঝড়ের প্রভাবে ভারী বর্ষণে বেশ কিছু জায়গায় নজিরবিহীন বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা সেতুসহ বিভিন্ন স্থাপনা।

যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার হারিকেন ইয়ান ফ্লোরিডা উপকূলের কাছে চলে আসার পর একটি নৌকা ডুবে ২০ কিউবান অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার নাগাদ সাউথ ক্যারোলাইনা উপকূলে পৌঁছাতে পারে ইয়ান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির