ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ফ্রান্সে ছিনতাইকারীর হামলায় বাংলাদেশির মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২২,  12:16 PM

news image

ফ্রান্সে ছিনতাইকারীর হামলায় নির্মমভাবে খুন হয়েছেন প্রবাসী বাংলাদেশি সোহেল রানা (৩৫)। গত শনিবার ভোরে সন্ত্রাসীদের আক্রমণে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ মে) ভোরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোহেল রানার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। তিনি স্ত্রী ও শিশু সন্তানসহ প্যারিসের নিকটবর্তী লাকর্নভ এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় কমিউনিটিজুড়ে বইছে শোকের ছায়া। সোহেলের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায়। নিহতের ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। পুলিশ এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহলে রানা রাজধানী প্যারিসের ঐতিহাসিক স্থাপনা বাসতিলের একটি রেস্টুরেন্টে রাতের বেলা কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার ভোর ৫টার দিকে তিনি রেস্টুরেন্ট থেকে বের হলে রেস্টুরেন্টের সামনে আফ্রিকান সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ চালায়। এ সময় তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। পরে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সোহেল রানার আর জ্ঞান ফেরেনি।

প্যারিসে চুরি-ছিনতাই বেড়েই চলেছে। অসংখ্য প্রবাসী বাংলাদেশি এসব ছিনতাইয়ের ঘটনার শিকার হলেও এমন নির্মম খুনের ঘটনা এই প্রথম। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রবাসীরা। তারা প্রশ্ন তুলেছেন- এসব ঘটনা থামাতে আমাদের কি কিছুই করার নেই? অনেকেই নানা রকম আন্দোলনের ডাক দেয়ার কথা বলছেন।

সোহেল রানার খালাতো ভাই সংগীতশিল্পী মিজান রহমান বলেন, সোহেল রানা একজন সহজ-সরল মানুষ ছিলেন। কারো সাথে তার বিরোধ থাকার কথা নয়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা হয়েছে বলে আমাদের ধারণা।

তিনি জানান, এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে এরই মধ্যে মামলা দায়ের করেছেন। বাংলাদেশ দূতাবাসও এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। ময়নাতদন্তের পর মৃতদেহ দেশে পাঠানোর দিনক্ষণ ঠিক করা হবে বলে তিনি জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির