ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ফেসবুকজুড়ে পদ্মা-মেঘনা বিভাগ হওয়ার গুজব

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২২,  11:25 AM

news image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি বিভাগ হওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার (৪ জুন) সন্ধ্যা থেকে ফেসবুকে এ গুজব ছড়িয়ে পড়ে। 

নতুন বিভাগ গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) অনুমোদন হতে হয়। এখন পর্যন্ত নিকারের কোনো সভায় নতুন এই দুই বিভাগের অনুমোদন হয়নি বলে জানা গেছে। 

আরো জানা গেছে, গত বৃহস্পতিবার নিকারের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার এজেন্ডায় নতুন দুই বিভাগ অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করার কথাও ছিল। কিন্তু পরে সভাটি স্থগিত করা হয়।

নিকারের এক সদস্য জানান, পদ্মা ও মেঘনা নামে কোনো বিভাগের অনুমোদন এখনো দেয়া হয়নি। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়, এটি একটি গুজব। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির