ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ফুটপাথে ফেলে রাখা গণপূর্তের রড নিলামে বিক্রি করলো ডিএনসিসি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  12:43 PM

news image

রাজধানীতে রাস্তায় ফেলে রাখা গণপূর্তের রড নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার সকালে রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এডিস মশার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযানে এসে ফুটপাতে ও রাস্তায় রড পড়ে থাকতে দেখেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সাথে সাথে ওই মালামাল নিলামে ওঠানোর নির্দেশনা দেন।

এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রায় ৩০০ টনের মতো রড আছে। সব মিলিয়ে ৪-৫ কোটি টাকার মালামাল ছিলো। নিলামে বিক্রি হয়েছে ১৮ লাখ ৪৫ হাজার টাকায়।

মেয়র আতিক আরও জানান, দায়িত্বে অবহেলার জন্য ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। সরকারি প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিলো বলে জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির